ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মধ্যরাতে প্রবল হওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আজ সোমবার মধ্যরাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তী সময়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। বর্তমানে এটি পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন

জলবায়ু ক্ষতি মোকাবেলায় অনুদান নয়, ন্যায্যতা চায় বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের কোনো করুণা বা অনুদানের প্রয়োজন নেই। বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের প্রাপ্য বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে...
জলবায়ু পরিবর্তন
0
minutes

২ হাজার কোটির হাতিরঝিল, রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ছে ক্ষতিকর গ্যাস ও দুর্গন্ধ

রাজধানীর একসময়ের দৃষ্টিনন্দন জলাধার হাতিরঝিল এখন দূষণ ও দুর্গন্ধের কারণে নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। কালচে পানির সঙ্গে লেকের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের আবাসিক...
জাতীয়
0
minutes

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে গায়ানার কাছ থেকে কী শিখতে পারে বাংলাদেশ?

দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ গায়ানা। বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা যখন বড় চ্যালেঞ্জ, তখন দেশটি নিজেদের প্রয়োজনীয় খাদ্য উৎপাদনে দেখিয়েছে ব্যতিক্রমী সাফল্য। একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

কৃষিতে ৪৫ শতাংশ শ্রমশক্তি, উৎপাদনশীলতায় দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ

দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ কৃষি খাতে নিয়োজিত। কৃষির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছেন ৩ কোটি ৮ লাখ মানুষ। অথচ কৃষি শ্রমিকপ্রতি...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img