ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ৫ দিন বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বিরাজমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাস শেষে দেশের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৮ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হয়ে পড়তে পারে।

আজ যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার বাড়তে পারে বৃষ্টির বিস্তৃতি

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার ও রোববার কমবে বৃষ্টির প্রবণতা

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ও দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের পূর্বাভাসের পর সারা দেশে তাপমাত্রা কমতে পারে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় অর্ণব: ওড়িশায় সরানো হলো ৩০ হাজার মানুষ, পশ্চিমবঙ্গে বাড়ছে দুর্যোগের...

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পর ধীরে ধীরে শক্তি হারাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। তবে ঝড়ের প্রভাব এখনো কাটেনি। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায়...
জাতীয়
0
minutes

সুপার সাইক্লোন অর্ণবের প্রভাবে ৩০ জেলায় বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব সুপার সাইক্লোনে রূপ নিয়েছে বলে দাবি করেছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ওয়েদার হাব বাংলাদেশ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির প্রভাবে...
জাতীয়
0
minutes

মেয়ের জন্য ১ হাজার গাছ রোপণ, সংসদের চিফ হুইপের সম্মাননা পেলেন...

ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, প্রকৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে নিজের কন্যাসন্তানের জন্য ১ হাজারটি গাছ রোপণ...
জাতীয়
0
minutes

প্রাণীর বুদ্ধিমত্তা: মানুষের নজর পড়তেই খুঁটির পেছনে আশ্রয় হাতির ছানার

আখের ক্ষেতে ঢুকে খাবার খাচ্ছিল হাতির এক বাচ্চা। হঠাৎ মানুষের নজরে পড়তেই পালিয়ে যাওয়ার বদলে সে আশ্রয় নিল সরু একটি খুঁটির পেছনে। কিন্তু নিজের...
জাতীয়
0
minutes
spot_imgspot_img