রাঢ় বাংলার মানভূম থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, বিহার, মধ্যপ্রদেশ, অসম, বাংলাদেশ — বিভিন্ন অঞ্চলে আজ করমের আচার পালিত হচ্ছে। কোথাও রূপ বদলেছে, কোথাও গান বদলেছে, কোথাও কাহিনি বদলেছে। কিন্তু করমের কেন্দ্রে অপরিবর্তিত থেকে গেছে কয়েকটা জিনিস: বৃক্ষ, বীজ, অঙ্কুর, মাটি, জল, গান, আর মানুষের...