বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। প্রকাশ্যে এসব জাল বিক্রি হলেও কার্যকর নজরদারি ও অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার টরকী, বাটাজোর, সরিকল ও খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারের বিভিন্ন সুতা...