২০২৫ সালে জলবায়ু পরিবর্তন নিয়ে গণমাধ্যমের কাভারেজ ১৪ শতাংশ কমেছে বলে নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও ২০২৫ সাল ছিল পৃথিবীর ইতিহাসে তৃতীয় উষ্ণতম বছর, তবুও সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর কম প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অবজারভেটরির (মেকো) সাম্প্রতিক প্রতিবেদনে...