বঙ্গোপসাগরের কোলঘেঁষা মেঘনা মোহনায় জেগে ওঠা চরগুলো পরিযায়ী জলচর পাখির গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছে। নোয়াখালীর জাহাইজ্জার চর, ডোবাচর, ভাসানচর, ঠেঙ্গারচর, গাঙ্গুইরার চর, ইসলাম চর ও কেয়ারিং চরে পরিচালিত সাম্প্রতিক এক জরিপে ৫২ প্রজাতির জলচর পাখি নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৪৬ প্রজাতিই পরিযায়ী এবং ১৪...