চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং ফরেস্ট অফিসের পাশ থেকে পূর্ব দিকে চলে গেছে সরু একটি পথ। শুরুতে কিছু অংশ ইট বিছানো, এরপর কাঁচা। পথের দুই পাশে গর্জনগাছ, কোথাও ধানখেত, আবার কোথাও পথের গা ঘেঁষে পাহাড়। যতই সামনে এগোনো যায়, ততই চোখে পড়ে পাহাড়-টিলা কাটার চিহ্ন।
গত...