আজ থেকে ২০ বছর আগের কথা। আমি তখন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ছাত্র। ক্লাসে শিক্ষক জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন, আমি শুনছি। আলোচনার এক পর্যায়ে শিক্ষক বললেন, ‘জীববৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে এমন চমৎকার একটি উদাহরণ আছে বাংলাদেশে।’ সুদূর প্রবাসে নিজ দেশের নাম শুনে আগ্রহ...