নামিবিয়ার শুষ্ক মরুভূমির একটি নদীখাত ধরে এগিয়ে যাচ্ছিল একদল হাতি। তাদের অনুসরণ করছিলেন বন্য প্রাণীর আলোকচিত্রী ফেদেরিকো ভেরোনেসি। ২০২৫ সালের সেপ্টেম্বরের একদিন তাঁর চোখে পড়ে এক মর্মস্পর্শী দৃশ্য। একটি মাদি হাতি শুঁড়ে জড়িয়ে বহন করছে একটি মৃত শাবককে। শাবকটির ছোট্ট পা দুটি শুঁড়ে জড়ানো,...