দেশে পানির সংকট এখন আর শুধু প্রাপ্যতার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি রূপ নিয়েছে জনস্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত বিপর্যয়ে। দেশের প্রায় ৮৫ শতাংশ পরিবারের ব্যবহারযোগ্য পানিতে পাওয়া গেছে মলজাত দূষণের নির্দেশক ই. কোলাই ব্যাকটেরিয়া। অন্যদিকে, অতিরিক্ত উত্তোলনের কারণে উত্তর-পশ্চিমাঞ্চলের ১৫৩টি ইউনিয়ন ও চট্টগ্রামের পটিয়ায় দেখা দিয়েছে...