একসময় ভোর হলেই নৌকা নিয়ে তিস্তায় নামতেন জেলেরা। জাল ফেললেই ধরা পড়ত টেংরা, বোয়াল, পাবদা, শিং, পুঁটিসহ নানা প্রজাতির দেশীয় মাছ। সেই মাছ বিক্রির আয়েই চলত সংসার, হতো সন্তানদের পড়াশোনা। কিন্তু তিস্তায় মাছ কমে যাওয়ায় বদলে গেছে নদীপাড়ের জেলেদের জীবন। এখন সারাদিন জাল ফেলেও...