শীতের আগমনী বার্তা নিয়ে চলনবিলে আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। কাকডাকা ভোর থেকেই পাখির ওড়াউড়ি আর কোলাহলে মুখর হয়ে উঠছে বিস্তীর্ণ বিলাঞ্চল। সাদাবক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, ডাহুক, শামুকখোলসহ নানা প্রজাতির পাখির বিচরণে পুরো চলনবিল যেন পরিণত হয়েছে পাখিদের মিলনমেলায়।
বিলের অল্প পানিতে ডুব...