তিন সপ্তাহের কোয়ারেন্টিনে থাকার কথা ছিল। কিন্তু সেই তিন সপ্তাহই শেষ পর্যন্ত গড়িয়ে গেছে প্রায় নয় বছরে। গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালের ছোট ও সংকীর্ণ কক্ষেই শাবক থেকে পূর্ণবয়স্ক হয়েছে দুটি লেপার্ড।
এবার দীর্ঘ বন্দিজীবনের অবসানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় নয় বছর ধরে হাসপাতালের শেডে...