শাকসবজি স্বাস্থ্যকর খাদ্যের অপরিহার্য অংশ। ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে প্রতিদিনের খাদ্যতালিকায় এর উপস্থিতি প্রয়োজন। তবে কয়েক দশক আগের তুলনায় আধুনিক শাকসবজির কিছু পুষ্টি উপাদানের ঘনত্ব কমে যাওয়ার তথ্য উঠে এসেছে গবেষণায়। এর পেছনে অধিক ফলনশীল জাতের চাষ, উদ্ভিদের দ্রুত...