অনলাইন ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে গঠিত জাতীয় বন্যপ্রাণী কমিশনের সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (SWAN)-এর সভাপতি আদনান আজাদ (ফয়সাল বিন আজাদ)।
বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় আলোচনা ও পরামর্শের জন্য কমিশনের প্রথম সভায় তাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী (প্রশাসন) শাখার অতিরিক্ত সচিবকে সভাপতি করে গঠিত জাতীয় বন্যপ্রাণী কমিশনে মোট নয়জন সদস্য রয়েছেন।
কমিশনের অন্য সদস্যরা হলেন, প্রধান বন সংরক্ষক (ভারপ্রাপ্ত), প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত), বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, পরিবেশবিদ ও সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আশরাফুল হক নোবেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ খান, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাত এবং মো. জুলকার নাইন।
বন্যপ্রাণী সংরক্ষণ, আবাসস্থল রক্ষা এবং মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় নীতিগত পরামর্শ ও সুপারিশ প্রদান করবে।






