নেপালে আকস্মিক বন্যা, মৃত বেড়ে ১,০০৩, নিখোঁজ ৪,৪৬২

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

নেপালে নিখোঁজ ব্যক্তির সংখ্যা কিছুটা কমে ৩ হাজার ৯১৬ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতে নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। দুই অঞ্চল মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬২ জনে।

নেপালে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৩০ দেশের ৫৮৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। তিব্বতে নিখোঁজদের মধ্যে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক আছেন। নিখোঁজ বিদেশিদের বড় একটি অংশ ভারতের নাগরিক।

নয়াদিল্লি জানিয়েছে, নেপাল ও তিব্বতে ভারতের ২৭৫ জন নাগরিক এবং আরও ১২৮ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

এদিকে, রবিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাদের দেশের ৮৫ জন নাগরিক নিখোঁজ আছেন। এছাড়া ইউক্রেনের ৬২, মালয়েশিয়ার ৫১, অস্ট্রেলিয়ার ৪২ এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।

নেপালের বন্যার প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতেও। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে প্রবাহিত নদ-নদী থেকে তারা ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে ভেসে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে এসব মরদেহকে এখনো নেপাল-তিব্বতের দুর্যোগে মৃতের মোট সংখ্যার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি।

আরও পড়ুন

প্রকৃতির নীরব পরিচ্ছন্নতাকর্মী: কাকেরা কি চলে গেছে, নাকি হারিয়েছি আমরাই?

একসময় ভোরের শহর মানেই ছিল কাকের ডাক। ছাদের কার্নিশে, বৈদ্যুতিক তারে কিংবা বাড়ির পাশের ডাস্টবিনে দেখা মিলত তাদের। গ্রীষ্মের অলস দুপুরেও জানালার বাইরে থেকে...
জাতীয়
0
minutes

শেষ ইচ্ছা ছিল বীজ বাঁচানো, ৬০ প্রজাতির ধানে বেঁচে থাকবেন রামেট্টন

কেরলের আদিবাসী কৃষক চেরুভায়াল রামন নিজের জীবনের বড় একটি অংশ ব্যয় করেছেন হারিয়ে যেতে বসা দেশীয় ধানের বীজ সংরক্ষণে। অর্থনৈতিক কষ্ট, ব্যক্তিগত ত্যাগ কিংবা...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

কৃষিবিজ্ঞানীদের পেনশন নিশ্চিত করতে আইন পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির

কৃষি খাতকে লাভজনক করতে সরকারকে প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

দুধে ভেজাল, শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন বাণিজ্যমন্ত্রী, কঠোর ব্যবস্থার নির্দেশ

দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য ‘গুরুতর হুমকি’ ও ‘ঘৃণ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img