নেপালে আকস্মিক বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২, নিখোঁজ ৪ হাজার ৮৮৬

নেপালের উত্তরাঞ্চলে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৮৬ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত নেপাল পুলিশের দেওয়া তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।

নেপাল পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত আটটি জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ানে ৩৬০, পশ্চিম নাওয়ালপারাসিতে ২৩০, পূর্ব নাওয়ালপারাসিতে ২২২, নুয়াকোটে ১৯২, রাসুয়ায় ১৬০, গোরখায় ৭৩, ধাদিংয়ে ৬৭ এবং তানাহুনে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ ও অন্যান্য প্রক্রিয়া শেষ করার পর এখন পর্যন্ত ১ হাজার ৩০টি মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে ২২২ জন নারী, ৩৫৫ জন পুরুষ। বাকি ৪৫৩টি মরদেহের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতদের পরিচয় শনাক্তে সহায়তার জন্য কর্তৃপক্ষ ২ হাজার ২৭২টি ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে ১ হাজার ২৬০টি নমুনা নিহতদের মরদেহ থেকে এবং ১ হাজার ১২টি নমুনা স্বজনদের কাছ থেকে নেওয়া হয়েছে।

এ ছাড়া নিখোঁজ স্বজনদের পরিচয় শনাক্তে সহায়তার জন্য ১ হাজার ২৭০টি অজ্ঞাত মরদেহের বিস্তারিত তথ্য নেপাল পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, মরদেহ উদ্ধারসহ জরুরি কার্যক্রম পরিচালনায় ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

বর্তমানে বিভিন্ন জেলার হোল্ডিং সেন্টারে প্রায় ৩ হাজার ২৪০ জন মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে।

নেপাল পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত সড়ক থেকে বাধা অপসারণ এবং বন্যাকবলিত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। এ কাজে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য সংস্থার সদস্যরাও তাদের সঙ্গে কাজ করছেন।

ভয়াবহ এই বন্যায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ থাকায় উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

দুই টনসহ শত শত কেজি কচ্ছপ উদ্ধার, তবু নোয়াখালীতে বন্ধ হয়নি...

নোয়াখালীতে কচ্ছপ পাচার ও অবৈধ বেচাকেনার বিরুদ্ধে গত প্রায় পাঁচ বছর ধরে কাজ করছে বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন Animal Rights BD-64। সংগঠনটির দাবি, কচ্ছপ পাচার...
জাতীয়
0
minutes

মালয়েশিয়ার সারাওয়াকে দাবানলের ধোঁয়া, সেরিয়ানে জরুরি অবস্থা

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সেরিয়ান জেলায় দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়ার সীমান্তবর্তী এলাকায়...
দূষণ ও দখল
0
minutes

পূর্ব প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি-৫ হারিকেন লওয়েল সৃষ্টি

পূর্ব প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন ‘লওয়েল’ সৃষ্টি হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার। দমকা হাওয়াসহ এ গতি ঘণ্টায় সর্বোচ্চ...
জলবায়ু পরিবর্তন
0
minutes

সরবরাহ সংকটে বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

চরম আবহাওয়া, কৃষিপণ্যের উৎপাদন নিয়ে উদ্বেগ এবং কৃষ্ণসাগর ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া সংকটে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে। গত আগস্টে খাদ্যের...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img