চলনবিলে বক দিয়ে বক শিকার রোধ, অবমুক্ত করা হলো আটক বক

চলনবিলে বক দিয়ে পাখি শিকার রোধ এবং ফাঁদে আটক পাখি উদ্ধার করে অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

নাটোর জেলার সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা যৌথভাবে ফাঁদে আটকানো পাখিগুলো উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করেন।

পাখি শিকার রোধে প্রশাসন ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন। সংগঠনটি এ কাজের জন্য উপজেলা প্রশাসন ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

চলনবিলের জীববৈচিত্র্য ও অতিথি পাখি রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাখি শিকার বন্ধে প্রশাসনের নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: Saiful Islam এর ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

আরও পড়ুন

বাকৃবির গবেষণায় নতুন প্রযুক্তি: মিলবে পুষ্টিগুণসমৃদ্ধ ব্রয়লার মাংস

ব্রয়লার মুরগির উৎপাদনে অ্যান্টিবায়োটিক, কৃত্রিম মেডিসিন, ভিটামিন ও গ্রোথ প্রমোটরের ব্যবহার কমিয়ে উদ্ভিদভিত্তিক বিকল্প ব্যবহারের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

দুই দফা নোটিশের পর সুন্দরবনের ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নির্দেশ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর আগে দুই দফায় এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ...
দূষণ ও দখল
0
minutes

মাছ ধরতে গিয়ে মিলল অজগর, একাই ধরলেন ৮ কেজি ও ৭...

কয়েক দিন ধরে গ্রামের মানুষের হাঁস-মুরগি রহস্যজনকভাবে উধাও হচ্ছিল। কে বা কী সেগুলো নিয়ে যাচ্ছে, তা বুঝতে পারছিলেন না কেউ। অবশেষে একটি জলাশয় সেচে...
সারাদেশ
0
minutes

চলনবিলে কিল্লা ঘর বানিয়ে পাখি শিকার, তিন শিকারির কারাদণ্ড ও ৫০টি...

নাটোরের সিংড়ার চলনবিল এলাকায় ‘কিল্লা ঘর’ বানিয়ে পাখি শিকারের দায়ে তিন শিকারিকে এক দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img