তুরাগ দূষণ নিয়ন্ত্রণে আশুলিয়ায় ৫ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে ঢাকার আশুলিয়া এলাকায় পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) রোস্টারভিত্তিক এ কার্যক্রম পরিচালনা করা হয়।

গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশ রক্ষায় একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়। ওই সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সাব-কমিটির কার্যপরিধির আওতায় তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালিত হয়।

মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. লুৎফর রহমান, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মাহাবুব জামিল, পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. গোলজার হোসেন এবং পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিরাও কার্যক্রমে উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, আশুলিয়া এলাকায় পরিদর্শন করা পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানে তরল বর্জ্য পরিশোধন ব্যবস্থা বা ইটিপিসহ সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পরবর্তী বিশ্লেষণের জন্য পরিদর্শন করা শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে তরল বর্জ্যের নমুনাও সংগ্রহ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন

প্লাস্টিক বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়াবে ইউএনডিপি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। বৃহস্পতিবার (৮ অক্টোবর)...
জাতীয়
0
minutes

মানুষের কুকর্মের সাক্ষী হয়ে জন্ম নিচ্ছে ‘প্লাস্টিক পাথর’

ভাবুন, কয়েক হাজার বছর পর কোনো ভূতত্ত্ববিদ মাটির গভীরে খুঁজে পেলেন একটি অদ্ভুত পাথর। দেখতে অনেকটা সাধারণ শিলার মতো, কিন্তু সেটিকে ভালোভাবে পরীক্ষা করতেই...
দূষণ ও দখল
0
minutes

লালবাগে ১৩ বাসে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ১০ হাজার ৯০০ টাকা

রাজধানীর লালবাগে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে অতিরিক্ত গ্যাসীয় নিঃসরণ ও হাইড্রলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি মামলায় মোট ১০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায়...
জাতীয়
0
minutes

দুই দফা নোটিশের পর সুন্দরবনের ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নির্দেশ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর আগে দুই দফায় এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img