ফলের দোকানে সাজানো টসটসে ডালিম। ক্রেতাদের ভিড়ের মাঝেই হঠাৎ দোকানে এসে বসেছে একটি বানর। মানুষের মতোই আয়েশ করে খাচ্ছে ডালিম। সাধারণত এমন দৃশ্য দেখে অনেকেই তাড়িয়ে দিতেন। কিন্তু এই বিক্রেতার আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন।
বানরটি ডালিম খাচ্ছে দেখে তাকে তাড়ানোর বদলে বিক্রেতা বলছেন,‘ও খাক, যত পারে খাক।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্যটি মানুষের মন ছুঁয়ে গেছে। কারণ, এখানে ডালিমের হিসাবের চেয়ে বড় হয়ে উঠেছে প্রাণীর প্রতি মমতা। কয়েকটি ডালিমের বিনিময়ে যে মানুষটি একটি নিরীহ প্রাণীকে একটু আনন্দ দিতে পারছেন, তার এই ছোট্ট মানবিকতাই যেন বড় একটি বার্তা, পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়, অন্য প্রাণীদেরও।






