হাওর ও শেরপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উদ্যোগ নেওয়া হবে: ডেপুটি স্পিকার

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও বসবাসের পরিস্থিতি বদলে যাচ্ছে। একইভাবে শেরপুরসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি, এমন এলাকাগুলোর সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উদ্‌যাপন ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ‘জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাস’-এর আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। ককাস গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও যৌক্তিকতা তুলে ধরেন রামরুর নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকী।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও বসবাসের ধরন বদলে যাচ্ছে। সেখানে ব্যাটারিচালিত রিকশার মতো যানবাহনের ব্যবহারও বাড়ছে। হাওর ও নেত্রকোনা অঞ্চলের মানুষের সমস্যা মোকাবিলায় কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, তা পর্যালোচনার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। এসব সমস্যা সমাধানে তিনি অগ্রণী ভূমিকা রাখতে চান।

তিনি বলেন, শেরপুরসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি এমন এলাকাগুলোর সমস্যাও চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সরকার সমন্বিতভাবে কাজ করতে চায়।

অনুষ্ঠানে ককাসের চেয়ারপারসন ও সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রতিটি প্রবাসী আয়ের পেছনে রয়েছে একেকটি মানবিক গল্প। পরিবার থেকে দূরে থাকা বাবার পরিশ্রম, ঝুঁকি নেওয়া তরুণের স্বপ্ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত ভবিষ্যতের জন্য একটি পরিবারের বিনিয়োগের প্রতিফলন ঘটে এই আয়ে।

তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। তবে অভিবাসনের সাফল্য শুধু অর্থ উপার্জনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; অভিবাসী কর্মীদের মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

এ জন্য নিরাপদ, ন্যায়সংগত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসনকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সাশ্রয়ী করা, অভিবাসীদের সঠিক তথ্য ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা নিশ্চিত করা, শোষণ থেকে সুরক্ষা দেওয়া এবং দেশে ফেরার পর প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিকসহ ককাসের অন্যান্য সদস্য নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই ককাসের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি মোকাবিলায় সংসদীয় পর্যায়ে আলোচনা, নীতিনির্ধারণী উদ্যোগ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার হবে।

রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং অভিবাসন ও বাস্তুচ্যুতি নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, ৬৪ জেলায় সম্প্রসারণের উদ্যোগ

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ঘরকে কেন্দ্রবিন্দু করার আহ্বান রাষ্ট্রপতির

দুর্যোগের আগে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্যোগের পর আবার মাথা উঁচু করে দাঁড়াতে হলে আগাম প্রস্তুতি নিতে হবে।...
জাতীয়
0
minutes

গুলশানে পোষা কুকুরের মৃত্যুতে মামলা: গাড়ি শনাক্ত, তদন্তে পুলিশ

রাজধানীর গুলশানে চার বছর বয়সী পোষা কুকুর কাইকে গাড়িচাপা দিয়ে চলে যাওয়ার ঘটনায় একটি টয়োটা ফরচুনার গাড়ি শনাক্ত করেছে পুলিশ। গাড়িটির নিবন্ধন নম্বর উল্লেখ...
জাতীয়
0
minutes

পরিবেশ রক্ষায় সেন্টমার্টিনে ভ্রমণের সময়সীমা পুনর্বিবেচনা করছে সরকার

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন মৌসুমের সময়সীমা, দৈনিক পর্যটকের সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল...
জাতীয়
0
minutes
spot_imgspot_img