কুয়াকাটায় জীববৈচিত্র্য রক্ষায় শতবর্ষী বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা

পটুয়াখালীর কুয়াকাটায় শত বছরের বেশি বয়সী একটি বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। প্রকৃতি, জীববৈচিত্র্য ও রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যে উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী ও কুয়াকাটা পৌরসভা যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) কুয়াকাটা মহিলা রাখাইন মার্কেটে অবস্থিত বটবৃক্ষটির পাশে বিলবোর্ড স্থাপন করা হয়।

স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী এই বটবৃক্ষ দীর্ঘদিন ধরে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। একই সঙ্গে গাছটি বিভিন্ন প্রজাতির পাখি, ছোট প্রাণী ও কীটপতঙ্গের আবাসস্থল হিসেবে ভূমিকা রাখছে।

বৃক্ষটির অস্তিত্ব রক্ষা, প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং সম্ভাব্য ক্ষতি প্রতিরোধের লক্ষ্যেই একে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার পৌর প্রশাসক ইয়াসীন সাদেক, উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর কুয়াকাটা বিটের কর্মকর্তা-কর্মচারীরা, কুয়াকাটা কেন্দ্রীয় শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ থেরো, মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত উতম মহা থেরো, স্থানীয় জনপ্রতিনিধি মতিউর রহমান হাওলাদার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

বটবৃক্ষটিকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপনের উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী (এএলপি)।

সূত্র: অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী (এএলপি)

আরও পড়ুন

৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেলেন: আলোচিত ব্যক্তি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির পালক ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক...
সারাদেশ
0
minutes

হাতির শোক: মৃত শাবককে বয়ে বেড়ায় হাতিটি, যে ছবি নাড়া দিয়েছে...

নামিবিয়ার শুষ্ক মরুভূমির একটি নদীখাত ধরে এগিয়ে যাচ্ছিল একদল হাতি। তাদের অনুসরণ করছিলেন বন্য প্রাণীর আলোকচিত্রী ফেদেরিকো ভেরোনেসি। ২০২৫ সালের সেপ্টেম্বরের একদিন তাঁর চোখে...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

বৈচিত্র্যময় প্রকৃতি: প্রেমের প্রস্তাবে ফুল নয়, আস্ত মাছ দেয় মাছরাঙা

প্রেমের প্রস্তাব দিতে ফুল কিংবা উপহার দেওয়ার প্রচলন মানুষের সমাজে বেশ পরিচিত। কিন্তু পাখিদের জগতেও রয়েছে সঙ্গীকে মুগ্ধ করার অভিনব কৌশল। মাছরাঙার ক্ষেত্রে পছন্দের...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

রাঙ্গুনিয়ায় সোনার দোকানের শোকেসে ১৪ ফুটের অজগর, অতঃপর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা...
সারাদেশ
0
minutes
spot_imgspot_img