৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেলেন: আলোচিত ব্যক্তি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির পালক ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার কোয়ালিকান্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. সাহাদুল্লা (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট পাঁচ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বাজারের রাস্তার পাশে বসে থাকা এক ব্যক্তি হাতে একটি জীবন্ত ছোট পাখি নিয়ে তার পালক ছাড়াচ্ছেন। এরপর পাখিটির মাংস ছিঁড়ে কাঁচা চিবিয়ে খাচ্ছেন তিনি। এ সময় তাঁকে ঘিরে কয়েকজন পথচারী, রিকশাচালক ও স্থানীয় বাসিন্দাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের কেউ কেউ মুঠোফোনে ঘটনাটি ধারণ করছিলেন।

স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইন প্রথম নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। তিনি জানান, গতকাল বিকেলে কোয়ালিকান্দি বাজারে এক ব্যক্তির সঙ্গে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত পাখি কাঁচা খাওয়ার ঘটনা ঘটে। স্থানীয় এক যুবক তাঁকে ভিডিওটি পাঠান। ঘটনাটি নিষ্ঠুর মনে হওয়ায় তিনি ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার নিন্দা জানান। তাঁদের মতে, বাজি বা বিনোদনের নামে একটি জীবন্ত পাখিকে এভাবে নির্যাতন করা অমানবিক ও নিন্দনীয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “জীবন্ত পাখি চিবিয়ে খাওয়ার বিষয়টি আমাদের নজরে আসার পর ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হচ্ছে।”

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

কুয়াকাটায় জীববৈচিত্র্য রক্ষায় শতবর্ষী বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা

পটুয়াখালীর কুয়াকাটায় শত বছরের বেশি বয়সী একটি বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। প্রকৃতি, জীববৈচিত্র্য ও রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যে...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

রাঙ্গুনিয়ায় সোনার দোকানের শোকেসে ১৪ ফুটের অজগর, অতঃপর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা...
সারাদেশ
0
minutes

বরেন্দ্রে পানিসংকট মোকাবিলায় ১১ বিধিনিষেধ, আট মাসেও বাস্তবায়নে ঘাটতি

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় ১৫৩টি ইউনিয়নকে পানিসংকটাপন্ন ঘোষণা করেছিল সরকার। এসব এলাকায় নতুন নলকূপ স্থাপন, সেচে...
জলসম্পদ
0
minutes

কীটনাশক ভেবে আগাছানাশক: নষ্ট ১৬ লাখ টাকার টমেটোখেত, হাসপাতালে কৃষক

আগাম টমেটো বিক্রি করে ঋণের টাকা পরিশোধের স্বপ্ন দেখেছিলেন প্রান্তিক কৃষক গিরিধন সরকার। গাছে ফুল আসতে শুরু করায় ভালো ফলনের আশাও করেছিলেন তিনি। কিন্তু...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img