বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

বিশ্বের বিভিন্ন শহরের মতো দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে রাজধানী ঢাকাতেও। সাধারণত বৃষ্টিপাত হলে দূষণের মাত্রা কিছুটা কমে। তবে গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টির পরও শহরটিতে দূষণের মাত্রা কমেনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত বুধবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৬৩।

তালিকার শীর্ষে রয়েছে চীনের বেইজিং। শহরটির বায়ুমানের স্কোর ২২৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২০৮, যা একই শ্রেণিতে পড়ে। তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই ১৭৫, চতুর্থে চীনের হাংজু ১৭০, পঞ্চমে নেপালের কাঠমান্ডু ১৬৯, সপ্তমে মিয়ানমারের ইয়াঙ্গুন ১৬৩ এবং অষ্টমে চীনের উহান ১৫৩—এসব শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণ

আরও পড়ুন

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২০৪, নিখোঁজ প্রায় ৩৯০০

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদারের পাশাপাশি নিহতদের দ্রুত সৎকারের প্রক্রিয়া...
জাতীয়
0
minutes

কক্সবাজারের মহেশখালীতে ঝড়ে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)...
জাতীয়
0
minutes

বালিয়াড়ি ভরাট করে সড়ক নির্মাণ, কক্সবাজারে কাজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক নির্মাণের কাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সায়মন বিচ পর্যন্ত এলাকায়...
জাতীয়
0
minutes

‘নিজের সন্তানই নিরাপদ নয়, অন্যের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করব’

ফেসবুকে পুলিশ কর্মকর্তার ক্ষোভ! ‘আমার অতি আদরের কলিজার টুকরা নাওয়াল আনসারী চট্টগ্রাম নাসিরাবাদ ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী। অদ্য সকাল ৮টায় আমি...
জাতীয়
0
minutes
spot_imgspot_img