সড়ক বিভাজকেই সবজি বাগান, ব্যস্ত নগরে সবুজের ছোঁয়া

ঢাকার তেজগাঁওয়ের ব্যস্ত পেপসি গলির সড়ক বিভাজকটি এখন শুধু যান চলাচল নিয়ন্ত্রণের জায়গা নয়, হয়ে উঠেছে ছোট্ট একটি কমিউনিটি ‘সবজি বাগান’। সেখানে লালশাক, কচু, ঢেঁড়স, মরিচসহ নানা ধরনের সবজি চাষ করছেন স্থানীয় কয়েকজন মানুষ।

রিকশাগ্যারেজের মালিক, চা বিক্রেতা ও নিরাপত্তাকর্মীরা নিজেদের অবসর সময় কাজে লাগিয়ে সকাল-সন্ধ্যায় বাগানটির পরিচর্যা করেন। নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কারসহ নানা কাজ নিজেরাই করেন তাঁরা।

বাগানে ফলন হলে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তা ভাগ করে দেন। এতে একদিকে যেমন সড়ক বিভাজকটি সবুজ হয়ে উঠেছে, অন্যদিকে মানুষের মধ্যে তৈরি হয়েছে পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের পরিবেশ।

ব্যস্ত নগরজীবনের মাঝেও অবসর সময়কে কাজে লাগিয়ে গড়ে ওঠা এই উদ্যোগ নগরে সবুজ বাড়ানোর পাশাপাশি কমিউনিটি অংশগ্রহণের একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

ছবি: আবুল হায়াত রাহাদ

সূত্র: বণিক বার্তা

আরও পড়ুন

৯৮% জমিতে রাসায়নিক সারে বিপন্ন কৃষি, ২০৫০ সালে খাদ্য উৎপাদন কমতে...

মাটি একটি যৌগিক পদার্থ। এর ৪৫ শতাংশ খনিজ, ৫ শতাংশ জৈব পদার্থ, ২৫ শতাংশ বায়ু এবং ২৫ শতাংশ পানি। বাঙালিরা মাটিকে ‘মা’ বলেও অভিহিত...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

বাম্পার ফলনেও নওগাঁর আউশচাষির মুখে হাসি নেই

ধান-চাল উৎপাদনে দেশের অন্যতম প্রধান জেলা নওগাঁয় এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও ধানের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের মুখে...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

সরবরাহ সংকটে বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

চরম আবহাওয়া, কৃষিপণ্যের উৎপাদন নিয়ে উদ্বেগ এবং কৃষ্ণসাগর ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া সংকটে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে। গত আগস্টে খাদ্যের...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

বাঁশির সুর নয়, বুদ্ধের ডাকে ছুটে আসে হাজারো পাখি

হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পে বাঁশির সুর শুনে শহরের সব ইঁদুর ছুটে এসেছিল। তবে সিরাজগঞ্জের কামারখন্দে দেখা মেলে ভিন্ন এক ‘বাঁশিওয়ালার’। তার হাতে নেই কোনো বাঁশি,...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img