২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন রোগী নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৯৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ২২৫ জন রয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রামে ১৯৮, খুলনায় ২৩৫, ময়মনসিংহে ৮১, রংপুরে ৩৬, রাজশাহীতে ৯৯ এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী আগামী তিন মাসকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে ব্যাপক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে চলবে না। পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

গাছের অভিমান বোঝেন রাতুল, এক যুগ ধরে গড়ছেন সবুজের পৃথিবী

পরীক্ষার চাপে কয়েক দিন ক্যাম্পাসের গাছগুলোর কাছে যাওয়া হয়নি রাতুল মুন্সীর। পরীক্ষা শেষে গিয়ে দেখেন, নিজের হাতে লাগানো ঝুমকোলতাটি মাটিতে লুটিয়ে আছে। তাঁর মনে...
জাতীয়
0
minutes

পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টির পরিধি

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম...
জাতীয়
0
minutes

উটের চোখের পানিতে ২৬ সাপের বিষের প্রতিষেধক, দাবিটি কতটা সত্য?

উটের চোখের পানিতে এমন অ্যান্টিবডি রয়েছে, যা দুই ডজনেরও বেশি প্রজাতির বিষধর সাপের বিষ নিষ্ক্রিয় করতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি কৌতূহল...
জাতীয়
0
minutes

ফুটপাতের পিঠা-পুরির দোকানও আসছে নিবন্ধনের আওতায়, কার্যকর ১ নভেম্বর থেকে

সড়কের পাশে পিঠা, পুরি, ঝালমুড়ি ও পেঁয়াজু বিক্রির দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, বেকারি ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, নির্ধারিত শ্রেণির সব খাদ্য ব্যবসাকে নিবন্ধন...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img