মাটির স্বাস্থ্য রক্ষায় রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান রাষ্ট্রপতির

কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বঙ্গভবনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, অতিরিক্ত ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ছে। এ বিষয়ে কৃষকদের সচেতন ও সতর্ক করতে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

তিনি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

আরও পড়ুন

দেশে ৮৫ শতাংশ পরিবারের পানিতে মলের জীবাণু: বিপর্যস্ত দেশের পানি পরিস্থিতি

দেশে পানির সংকট এখন আর শুধু প্রাপ্যতার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি রূপ নিয়েছে জনস্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত বিপর্যয়ে। দেশের প্রায় ৮৫ শতাংশ পরিবারের ব্যবহারযোগ্য পানিতে...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ঘরকে কেন্দ্রবিন্দু করার আহ্বান রাষ্ট্রপতির

দুর্যোগের আগে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্যোগের পর আবার মাথা উঁচু করে দাঁড়াতে হলে আগাম প্রস্তুতি নিতে হবে।...
জাতীয়
0
minutes

গুলশানে পোষা কুকুরের মৃত্যুতে মামলা: গাড়ি শনাক্ত, তদন্তে পুলিশ

রাজধানীর গুলশানে চার বছর বয়সী পোষা কুকুর কাইকে গাড়িচাপা দিয়ে চলে যাওয়ার ঘটনায় একটি টয়োটা ফরচুনার গাড়ি শনাক্ত করেছে পুলিশ। গাড়িটির নিবন্ধন নম্বর উল্লেখ...
জাতীয়
0
minutes

পরিবেশ রক্ষায় সেন্টমার্টিনে ভ্রমণের সময়সীমা পুনর্বিবেচনা করছে সরকার

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন মৌসুমের সময়সীমা, দৈনিক পর্যটকের সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল...
জাতীয়
0
minutes
spot_imgspot_img