মানিক মিয়া অ্যাভিনিউয়ে শব্দদূষণ ও কালো ধোঁয়ার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৪ হাজার ৫০০ টাকা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানবাহনের শব্দদূষণ ও কালো ধোঁয়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১৫টি যানবাহন পরীক্ষা করে মাত্রাতিরিক্ত শব্দ ও কালো ধোঁয়া নির্গমনের দায়ে ছয়টি যানবাহনকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা মহানগরের মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(১) ধারা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ছয়টি যানবাহনকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মোসলেম উদ্দিন।

আরও পড়ুন

নগর জলাভূমি হারানোর নেপথ্যে কী, ১৪ গবেষণায় অনুসন্ধান

শহরের বুক থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে জলাভূমি। অপরিকল্পিত নগরায়ণ, দখল, দুর্বল ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগের সীমাবদ্ধতা নগর জলাভূমির অস্তিত্বকে সংকটে ফেলছে। এর প্রভাব পড়ছে...
জলসম্পদ
0
minutes

সমুদ্রে কয়েক ঘণ্টায় ভেঙে যাবে প্লাস্টিক, নতুন উপাদান তৈরি করলেন জাপানের...

সমুদ্রে বছরের পর বছর ভেসে বেড়ানো প্লাস্টিক একসময় ক্ষুদ্র কণায় পরিণত হয়। এসব কণা জলজ প্রাণীর শরীরে প্রবেশ করে, ছড়িয়ে পড়ে খাদ্যশৃঙ্খলে। শেষ পর্যন্ত...
দূষণ ও দখল
0
minutes

সুন্দরবনের বাতাসে বিপজ্জনক মাত্রায় দূষণ, ক্ষতিগ্রস্ত হতে পারে পরাগায়ন

বনাঞ্চলকে সাধারণত বিশুদ্ধ বাতাসের আধার হিসেবে বিবেচনা করা হয়। তবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কয়েকটি এলাকায় বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা ও ক্ষুদ্র বস্তুকণার মাত্রা...
দূষণ ও দখল
0
minutes

বান্দরবানের পাহাড়ে পাঁচ শতাধিক রিসোর্ট, অনুমোদন মাত্র ৭৯টির: পরিবেশ সুরক্ষা কোথায়?

পাহাড়ের চূড়ায় দাঁড়ালে চারদিকে সবুজের সমুদ্র, দূরে পাহাড়ের সারি, কোথাও মেঘের ভেলা, কোথাও গভীর খাদ। নিচে ঝিরি-ছড়া, ঝরনার কলকল শব্দ। বান্দরবানের এই অপরূপ প্রকৃতিই...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img