নগর জলাভূমি হারানোর নেপথ্যে কী, ১৪ গবেষণায় অনুসন্ধান

শহরের বুক থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে জলাভূমি। অপরিকল্পিত নগরায়ণ, দখল, দুর্বল ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগের সীমাবদ্ধতা নগর জলাভূমির অস্তিত্বকে সংকটে ফেলছে। এর প্রভাব পড়ছে পরিবেশ, অর্থনীতি ও নগরবাসীর জীবনযাত্রায়। প্রশ্ন উঠছে, জলাভূমি রক্ষায় সংকটের মূল কারণ কি পরিকল্পনার ঘাটতি, আইনি দুর্বলতা, নাকি বাস্তবায়নের ব্যর্থতা?

নগর জলাভূমি হারিয়ে যাওয়ার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পরিবেশগত ও আইনি দিক অনুসন্ধানে গবেষণা প্রকল্প পরিচালনা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আঞ্চলিক উন্নয়ন গবেষণা কেন্দ্র (সিআরডিএস) এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। তাইওয়ানের ট্যাং প্রাইজ ফাউন্ডেশনের অর্থায়নে যৌথভাবে পরিচালিত এ গবেষণা প্রকল্পের নাম ‘বাংলাদেশের হারিয়ে যাওয়া নগর জলাভূমি: আর্থসামাজিক, সুশাসন ও আইনি দিক নিয়ে কর্মভিত্তিক গবেষণা’।

গবেষণার ফলাফল ও বিশ্লেষণ নিয়ে প্রকাশিত হয়েছে ‘বিপন্ন নগর জলাভূমি: বাংলাদেশে আর্থসামাজিক, সুশাসন ও আইনি চ্যালেঞ্জের অনুসন্ধান’ শীর্ষক বই। এতে ১৪টি গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে।

বইটিতে বাংলাদেশের নগর জলাভূমির ক্রমহ্রাসমান অবস্থা, এ-সংক্রান্ত বিভিন্ন সংকট, নগর পরিকল্পনা ও আইনি কাঠামোর সীমাবদ্ধতা এবং জলাভূমি রক্ষায় নাগরিক উদ্যোগের নানা দিক বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণাগুলোতে নগর জলাভূমি সংরক্ষণের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করার পাশাপাশি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাও উঠে এসেছে। শহরের জলাভূমি রক্ষায় পরিকল্পনা প্রণয়ন, আইনের কার্যকর প্রয়োগ, সুশাসন নিশ্চিত করা এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

নগর জলাভূমি শুধু প্রাকৃতিক সম্পদ নয়; বৃষ্টির পানি ধারণ, জলাবদ্ধতা কমানো, জীববৈচিত্র্য রক্ষা এবং নগরের পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে জলাভূমি হারিয়ে যাওয়ার সংকট মোকাবিলায় গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

সূত্র: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)

আরও পড়ুন

বরেন্দ্রে পানিসংকট মোকাবিলায় ১১ বিধিনিষেধ, আট মাসেও বাস্তবায়নে ঘাটতি

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় ১৫৩টি ইউনিয়নকে পানিসংকটাপন্ন ঘোষণা করেছিল সরকার। এসব এলাকায় নতুন নলকূপ স্থাপন, সেচে...
জলসম্পদ
0
minutes

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শব্দদূষণ ও কালো ধোঁয়ার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৪...

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানবাহনের শব্দদূষণ ও কালো ধোঁয়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১৫টি যানবাহন পরীক্ষা করে মাত্রাতিরিক্ত...
দূষণ ও দখল
0
minutes

সমুদ্রে কয়েক ঘণ্টায় ভেঙে যাবে প্লাস্টিক, নতুন উপাদান তৈরি করলেন জাপানের...

সমুদ্রে বছরের পর বছর ভেসে বেড়ানো প্লাস্টিক একসময় ক্ষুদ্র কণায় পরিণত হয়। এসব কণা জলজ প্রাণীর শরীরে প্রবেশ করে, ছড়িয়ে পড়ে খাদ্যশৃঙ্খলে। শেষ পর্যন্ত...
দূষণ ও দখল
0
minutes

সুন্দরবনের বাতাসে বিপজ্জনক মাত্রায় দূষণ, ক্ষতিগ্রস্ত হতে পারে পরাগায়ন

বনাঞ্চলকে সাধারণত বিশুদ্ধ বাতাসের আধার হিসেবে বিবেচনা করা হয়। তবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কয়েকটি এলাকায় বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা ও ক্ষুদ্র বস্তুকণার মাত্রা...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img