সয়াবিন তেলের ১৯৩ নমুনায় ভারী ধাতু নেই, বিশ্ব মান দিবসে বাণিজ্যমন্ত্রী

বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের ১৯৩টি নমুনা পরীক্ষা করে কোনোটিতেই ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়নি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাবে বিশ্ব মান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সয়াবিন তেলে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে খবর প্রকাশিত হয়। এরপর বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় কোনো নমুনাতেই ভারী ধাতু পাওয়া যায়নি বলে জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এ বিষয়ে অনলাইনে প্রকাশিত বিভিন্ন তথ্য অপপ্রচার। নানা নেতিবাচক খবরের মধ্যে এ বিষয়ে একটি ইতিবাচক তথ্য জনগণের সামনে তুলে ধরতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

খাদ্যসংশ্লিষ্ট বিভিন্ন খাতে পণ্যের বিশুদ্ধতা নিশ্চিত করতে সরকার কাজ করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সবার সহযোগিতায় বিএসটিআইয়ের কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে। আগামী বিশ্ব মান দিবসের আগেই এ ক্ষেত্রে আরও ইতিবাচক অগ্রগতি তুলে ধরতে সংশ্লিষ্ট সবার দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘উন্নত বিশ্বের অভিন্ন লক্ষ্য: সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বিএসটিআইয়ের মো. সাইদুল ইসলাম (মান)।

আরও পড়ুন

ষাট বছরে শাকসবজি:  আকারে বড়, পুষ্টিতে কম, গবেষণায় যা উঠে এলো

শাকসবজি স্বাস্থ্যকর খাদ্যের অপরিহার্য অংশ। ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে প্রতিদিনের খাদ্যতালিকায় এর উপস্থিতি প্রয়োজন। তবে কয়েক দশক আগের তুলনায়...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, ৬৪ জেলায় সম্প্রসারণের উদ্যোগ

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

দেশে ৮৫ শতাংশ পরিবারের পানিতে মলের জীবাণু: বিপর্যস্ত দেশের পানি পরিস্থিতি

দেশে পানির সংকট এখন আর শুধু প্রাপ্যতার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি রূপ নিয়েছে জনস্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত বিপর্যয়ে। দেশের প্রায় ৮৫ শতাংশ পরিবারের ব্যবহারযোগ্য পানিতে...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

কীটনাশক ভেবে আগাছানাশক: নষ্ট ১৬ লাখ টাকার টমেটোখেত, হাসপাতালে কৃষক

আগাম টমেটো বিক্রি করে ঋণের টাকা পরিশোধের স্বপ্ন দেখেছিলেন প্রান্তিক কৃষক গিরিধন সরকার। গাছে ফুল আসতে শুরু করায় ভালো ফলনের আশাও করেছিলেন তিনি। কিন্তু...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img