কৃষিবিজ্ঞানীদের পেনশন নিশ্চিত করতে আইন পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির

কৃষি খাতকে লাভজনক করতে সরকারকে প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ভর্তুকি দিতে বাধা দিলেও কৃষির স্বার্থে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষিবিজ্ঞানীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কৃষির যেসব খাতে ঘাটতি রয়েছে, গবেষণার মাধ্যমে সেগুলোর সমাধান করতে হবে। উৎপাদনের পর কৃষক ন্যায্য দাম পান না। আবার ফসল ফলানোর সময় তাঁদের বাড়তি দামে বীজ কিনতে হয়। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

ফল ও সবজি দীর্ঘদিন সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ বা হিমাগার গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

কৃষি এখন আর লাভজনক পেশা নয় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জীবনযাত্রার ব্যয় মেটানোর মতো আয় না থাকায় মাঠে এখন শ্রমিক পাওয়া যায় না। কৃষি লাভজনক না হওয়ায় অনেকেই এ পেশা ছেড়ে দিচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে প্রণোদনা দিতে হবে এবং কৃষকদের সহায়তা করতে হবে।

কৃষিতে বাংলাদেশের অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, পেঁয়াজ চাষে বিপ্লব হয়েছে। এখন আর পেঁয়াজ আমদানি করতে হয় না। ফল উৎপাদনের ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে গেছে, তবে এ ক্ষেত্রে প্রক্রিয়াটি সুখকর নয় বলে মন্তব্য করেন তিনি।

জমিতে সার ব্যবহারের বিষয়ে কৃষকদের সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জমিতে সার ব্যবহারের ফলে উর্বরতা কমে যায়। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে হবে।

কৃষিবিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রয়োজন হলে আইন পরিবর্তন করে হলেও তাঁদের পেনশনের ব্যবস্থা করতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সব ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি সব প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে। এখন সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। সবাই ধৈর্য ধরে ধীরে ধীরে এগিয়ে গেলে সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বাংলাদেশের কৃষির বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে হবে। দেশে অনেক পণ্যের উৎপাদন বেড়েছে। এখন এসব পণ্যের রপ্তানি বাড়ানোর দিকে নজর দিতে হবে। শুধু দেশের বাজারে সীমাবদ্ধ না থেকে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে বাংলাদেশের কৃষিপণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে।

এ ছাড়া পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে আরও উন্নত কীটনাশক উদ্ভাবনে গবেষণার ওপর গুরুত্ব দেন বক্তারা।

আরও পড়ুন

নাব্যতা সংকটে তিস্তায় মাছের সংকট, পেশা বদলাচ্ছেন জেলেরা

একসময় ভোর হলেই নৌকা নিয়ে তিস্তায় নামতেন জেলেরা। জাল ফেললেই ধরা পড়ত টেংরা, বোয়াল, পাবদা, শিং, পুঁটিসহ নানা প্রজাতির দেশীয় মাছ। সেই মাছ বিক্রির...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

দুধে ভেজাল, শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন বাণিজ্যমন্ত্রী, কঠোর ব্যবস্থার নির্দেশ

দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য ‘গুরুতর হুমকি’ ও ‘ঘৃণ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

সয়াবিন তেলের ১৯৩ নমুনায় ভারী ধাতু নেই, বিশ্ব মান দিবসে বাণিজ্যমন্ত্রী

বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের ১৯৩টি নমুনা পরীক্ষা করে কোনোটিতেই ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়নি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

হাওর ও শেরপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উদ্যোগ নেওয়া হবে: ডেপুটি...

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও বসবাসের পরিস্থিতি বদলে যাচ্ছে। একইভাবে শেরপুরসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি, এমন এলাকাগুলোর সমস্যা চিহ্নিত করে সমাধানের...
জলবায়ু পরিবর্তন
0
minutes
spot_imgspot_img