শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছবপুরে মনির মেম্বারের বাড়ির আঙিনা থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে লাউয়াছড়া বনে নিরাপদে অবমুক্ত করা হয়।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অজগরটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় সাপটি অক্ষত ছিল।

বাড়ির আঙিনায় অজগরটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে মনির মেম্বার বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে যান। তাঁরা সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

পরে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় অজগরটিকে লাউয়াছড়া বনের ভেতরে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করেছে বন বিভাগ। রোববার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ও নাপোড়া...
দূষণ ও দখল
0
minutes

রেইজড বেড পদ্ধতিতে আগাম শিম চাষ, ফলন ভালো হলেও দুশ্চিন্তায় কৃষক

পটুয়াখালীর কলাপাড়ায় আধুনিক ও বৈজ্ঞানিক ‘রেইজড বেড’ পদ্ধতিতে বারি-৪ জাতের আগাম শিম চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। বাজারে আগাম সবজির চাহিদা বেশি থাকায়...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

অতিথি পাখির কলকাকলিতে মুখর চলনবিল, শিকারিদের নিয়ে শঙ্কা

শীতের আগমনী বার্তা নিয়ে চলনবিলে আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। কাকডাকা ভোর থেকেই পাখির ওড়াউড়ি আর কোলাহলে মুখর হয়ে উঠছে বিস্তীর্ণ বিলাঞ্চল।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

প্রকৃতির নীরব পরিচ্ছন্নতাকর্মী: কাকেরা কি চলে গেছে, নাকি হারিয়েছি আমরাই?

একসময় ভোরের শহর মানেই ছিল কাকের ডাক। ছাদের কার্নিশে, বৈদ্যুতিক তারে কিংবা বাড়ির পাশের ডাস্টবিনে দেখা মিলত তাদের। গ্রীষ্মের অলস দুপুরেও জানালার বাইরে থেকে...
জাতীয়
0
minutes
spot_imgspot_img