চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করেছে বন বিভাগ। রোববার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ও নাপোড়া বিটের যৌথ অভিযানে এসব সরঞ্জাম জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, পুঁইছড়ি বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাঁশখালীর বটতলী ঝুমপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ড থেকে বালু উত্তোলনের মেশিন ও পাইপ জব্দ করা হয়। পরে সরঞ্জামগুলো পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট অফিসের হেফাজতে নেওয়া হয়।
অভিযানে পুঁইছড়ি বিটের ফরেস্ট গার্ড মো. জুয়েলুর রহমান, নাপোড়া বিটের ফরেস্ট গার্ড মো. শওকত উল্লাহ চৌং, ড্রেসার মো. দিদারুল আলম এবং স্থানীয় ভিসিএফ (ভিসিএফ) সদস্যরা অংশ নেন।
অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।
বন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।






