হংকংয়ে পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রকৃতিনির্ভর সমাধানের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

রোববার (২৫ অক্টোবর) হংকং সফরকালে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী সমাজ ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ কনস্যুলেটে ‘সুন্দরবন লাউঞ্জ’ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। দূষণ নিয়ন্ত্রণ, বনভূমি সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সবুজ অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রকৃতিনির্ভর সমাধানের সুযোগ কাজে লাগাতে হবে।

তিনি বলেন, সরকারের পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রায় ৩ কোটি ৫৪ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। রোপিত গাছের পরিচর্যা ও সুরক্ষার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

পাহাড় কাটা ও বনভূমি দখল রোধের পাশাপাশি দখলকৃত বনভূমি উদ্ধারের ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদীর দূষণ প্রসঙ্গে তিনি জানান, ৪২৪টি পয়েন্ট থেকে এসব নদীতে দূষণ হচ্ছে। নদীদূষণ রোধের পাশাপাশি ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রীর গভীর আগ্রহের কথা উল্লেখ করে শেখ ফরিদুল ইসলাম কার্বন ক্রেডিট এবং প্রকৃতিনির্ভর সমাধানের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

মতবিনিময় সভায় মোংলা বন্দরের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, সবুজ অর্থায়ন এবং রেমিট্যান্স বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়।

এ সময় হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর, কনস্যুলেটের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রীর এ সফরে হংকংয়ে ‘ইকো এক্সপো এশিয়া ২০২৬’ ও ‘বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন কনফারেন্স’-এ অংশ নেওয়ার কথা রয়েছে। একই সফরে চীনের হুনান প্রদেশে সবুজ প্রযুক্তিবিষয়ক ফোরামে অংশগ্রহণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

সূত্র: সময় নিউজ

আরও পড়ুন

প্রকৃতির সঙ্গে সংযোগ: পাখি দেখার অভ্যাসে মস্তিষ্কে বদল, বলছে গবেষণা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি ও মনোযোগ কমে আসতে পারে। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ সমস্যা আরো প্রকট। তবে প্রকৃতির সঙ্গে সময় কাটানো, পাখির...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

কালো আখের নতুন নাম ‘ব্ল্যাক রুবি’, কেন বাড়ছে কৃষকের আগ্রহ?

বাংলাদেশে আখের একটি নতুন জাতকে ‘ব্ল্যাক রুবি’ নামে বাণিজ্যিক চাষাবাদের জন্য অবমুক্ত করেছে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)। চলতি বছরের মার্চে অনুমোদন পাওয়া এ...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

গাছের অভিমান বোঝেন রাতুল, এক যুগ ধরে গড়ছেন সবুজের পৃথিবী

পরীক্ষার চাপে কয়েক দিন ক্যাম্পাসের গাছগুলোর কাছে যাওয়া হয়নি রাতুল মুন্সীর। পরীক্ষা শেষে গিয়ে দেখেন, নিজের হাতে লাগানো ঝুমকোলতাটি মাটিতে লুটিয়ে আছে। তাঁর মনে...
জাতীয়
0
minutes

কার্বনের ছয় রং: পরিবেশ ও জলবায়ুর ওপর কী প্রভাব ফেলে?

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে আলোচনায় ‘কার্বন’ শব্দটি বহুল ব্যবহৃত। তবে কার্বন সব সময় একই রূপে থাকে না, আর এর সব ধরন পরিবেশের ওপর...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes
spot_imgspot_img