নোয়াখালীতে বন বিভাগ ও স্বেচ্ছাসেবীদের অভিযানে ৪২৫টি কচ্ছপ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৪২৫টি কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত অবস্থায় পাওয়া গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ায় লোকনাথ মন্দিরের পাশের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা কচ্ছপগুলো মজুত করে রাখা হয়েছিল।

উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী এবং অ্যানিমেল রাইটস বিডি-৬৪ স্কোয়াডের যৌথ অভিযানে এসব কচ্ছপ উদ্ধার ও জব্দ করা হয়। অভিযানে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, উদ্ধার করা জীবিত কচ্ছপগুলো উপযুক্ত জলাশয়ে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী, কচ্ছপ সংরক্ষিত বন্যপ্রাণীর অন্তর্ভুক্ত। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কচ্ছপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বন্যপ্রাণী অবৈধ বাণিজ্যের পণ্য নয়। বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং অবৈধ শিকার ও বাণিজ্য বন্ধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সূত্র: Animal Rights Bd-64

আরও পড়ুন

শেরপুরে বিপন্নপ্রায় কাছিম উদ্ধার করে পুরস্কৃত স্কুলছাত্রী রিশা

শেরপুরে বিপন্নপ্রায় একটি দেশি কড়ি কাইট্টা (কাছিম) উদ্ধার করে প্রাণীটির জীবন রক্ষায় ভূমিকা রাখায় স্কুলছাত্রী আয়েশা সিদ্দিকা রিশাকে পুরস্কৃত করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

চুয়াডাঙ্গায় উদ্ধার গন্ধগোকুলের মৃত্যু, বন্যপ্রাণী রক্ষায় সচেতনতার আহ্বান

চুয়াডাঙ্গায় অসুস্থ অবস্থায় উদ্ধার করা একটি গন্ধগোকুলের মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য প্রাণীটিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হলেও বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের...
সারাদেশ
0
minutes

শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের পাশ থেকে শঙ্খিনী সাপ উদ্ধার করেছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। সাপটি অক্ষত অবস্থায় উদ্ধারের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ...
সারাদেশ
0
minutes

পটুয়াখালীতে মেছো বিড়ালের ৩ শাবক উদ্ধার, রাতেই নিয়ে গেল মা

পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়ায় একটি ঘর থেকে মেছো বিড়াল বা বন বিড়ালের তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। তবে শাবকগুলো ছোট হওয়ায় মায়ের কাছ থেকে...
সারাদেশ
0
minutes
spot_imgspot_img