শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের পাশ থেকে শঙ্খিনী সাপ উদ্ধার করেছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। সাপটি অক্ষত অবস্থায় উদ্ধারের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে উপজেলার রামনগর মনিপুরী পাড়ায় খলিলুর রহমানের বসতঘরের পাশে সাপটি দেখা যায়। সাপটি সকাল থেকেই সেখানে ছিল বলে জানা গেছে। রাতে আবার সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা সাপটি শনাক্ত করে জানান, এটি শঙ্খিনী সাপ, যার বৈজ্ঞানিক নাম Bungarus fasciatus। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।

পরে ফাউন্ডেশনের সদস্যরা সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে আঘাত না করে নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।

যোগাযোগের নম্বর: স্বপন দেব সজল: ০১৭১২-৯৪০৫৭৯ ও রাজদীপ দেব দীপ: ০১৭৪৭-৮৮০২১২

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় উদ্ধার গন্ধগোকুলের মৃত্যু, বন্যপ্রাণী রক্ষায় সচেতনতার আহ্বান

চুয়াডাঙ্গায় অসুস্থ অবস্থায় উদ্ধার করা একটি গন্ধগোকুলের মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য প্রাণীটিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হলেও বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের...
সারাদেশ
0
minutes

পটুয়াখালীতে মেছো বিড়ালের ৩ শাবক উদ্ধার, রাতেই নিয়ে গেল মা

পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়ায় একটি ঘর থেকে মেছো বিড়াল বা বন বিড়ালের তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। তবে শাবকগুলো ছোট হওয়ায় মায়ের কাছ থেকে...
সারাদেশ
0
minutes

নোয়াখালীতে বন বিভাগ ও স্বেচ্ছাসেবীদের অভিযানে ৪২৫টি কচ্ছপ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৪২৫টি কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

হাতীবান্ধায় বাঘের আক্রমণে ৩ জন আহত, উদ্ধার অভিযানে বন বিভাগ ও...

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণীটিকে শনাক্ত ও উদ্ধারে গতকাল রোববার সন্ধ্যা থেকে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img