ঘূর্ণিঝড় অর্নব যাচ্ছে অন্ধ্র উপকূলে, বাংলাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে বাংলাদেশে টানা পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড়টির আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘অর্নব’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি একই দিকে অগ্রসর হয়ে আগামীকাল বুধবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভাগগুলো হলো: রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া শনিবার (৩১ অক্টোবর) রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ৫ দিন বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বিরাজমান মৃদু তাপপ্রবাহ...
জাতীয়
0
minutes

ঘূর্ণিঝড় অর্ণব: ওড়িশায় সরানো হলো ৩০ হাজার মানুষ, পশ্চিমবঙ্গে বাড়ছে দুর্যোগের...

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পর ধীরে ধীরে শক্তি হারাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। তবে ঝড়ের প্রভাব এখনো কাটেনি। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায়...
জাতীয়
0
minutes

সুপার সাইক্লোন অর্ণবের প্রভাবে ৩০ জেলায় বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব সুপার সাইক্লোনে রূপ নিয়েছে বলে দাবি করেছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ওয়েদার হাব বাংলাদেশ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির প্রভাবে...
জাতীয়
0
minutes

জলবায়ু ক্ষতি মোকাবেলায় অনুদান নয়, ন্যায্যতা চায় বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের কোনো করুণা বা অনুদানের প্রয়োজন নেই। বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের প্রাপ্য বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে...
জলবায়ু পরিবর্তন
0
minutes
spot_imgspot_img