ঘরের নিচে মিলল মাটিচাপা বন্যহাতি

চকরিয়ায় চাঞ্চল্যকর ঘটনা ফাঁস

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি বন্য হাতি হত্যার পর মাটিচাপা দিয়ে তার ওপর কাঁচা ঘর নির্মাণ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বনকর্মীদের নজরে আসে ঘটনাটি এবং পরে উদ্ধার করা হয় হাতির কঙ্কাল ও দেহাবশেষ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম নগর ও করিম্মাকাটার ঘোনা সংলগ্ন বনভূমিতে হাতিটিকে হত্যা করা হয়। পরে বনের ভেতরে মাটিচাপা দিয়ে বিষয়টি গোপন রাখতে পুঁতে রাখা জায়গার ওপর একটি ছোট কাঁচা ঘর নির্মাণ করা হয়, যাতে কেউ সন্দেহ না করে।

তবে সময়ের সঙ্গে মরদেহ পচে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে নিয়মিত টহলরত বনবিভাগের নলবিলা বিটের কর্মীরা গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে ঘরটি শনাক্ত করেন। পরে মাটি খুঁড়ে বের করা হয় হাতির দেহাবশেষ।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা, চকরিয়া থানা পুলিশ, লামা উপজেলার ফাইতং পুলিশ ফাঁড়ি এবং ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনসহ প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্ত ও আলামত সংগ্রহ করে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হাতিটিকে পরিকল্পিতভাবে গুলি করে অথবা জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। ফসলের ক্ষতির কারণে হাতিটিকে প্রতিবন্ধক মনে করে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান জানান, বন্যপ্রাণী নিধন আইনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বনবিভাগের মতে, হাতি হত্যার পর এভাবে ঘর নির্মাণ করে ঘটনা গোপনের চেষ্টা এ এলাকায় প্রথম।

আরও পড়ুন

শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, লাউয়াছড়া বনে অবমুক্ত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছবপুরে মনির মেম্বারের বাড়ির আঙিনা থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে লাউয়াছড়া বনে নিরাপদে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

প্রকৃতির সঙ্গে সংযোগ: পাখি দেখার অভ্যাসে মস্তিষ্কে বদল, বলছে গবেষণা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি ও মনোযোগ কমে আসতে পারে। ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ সমস্যা আরো প্রকট। তবে প্রকৃতির সঙ্গে সময় কাটানো, পাখির...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

অতিথি পাখির কলকাকলিতে মুখর চলনবিল, শিকারিদের নিয়ে শঙ্কা

শীতের আগমনী বার্তা নিয়ে চলনবিলে আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। কাকডাকা ভোর থেকেই পাখির ওড়াউড়ি আর কোলাহলে মুখর হয়ে উঠছে বিস্তীর্ণ বিলাঞ্চল।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

ডাইনোসর বিলুপ্ত, তবু টিকে গেল কুমির: রহস্য উন্মোচন

পৃথিবী থেকে একসময় হারিয়ে গেছে বিশালাকার ডাইনোসর। প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে এক গ্রহাণুর আঘাতে পৃথিবীর প্রায় ৭৫ শতাংশ প্রজাতি বিলুপ্ত হয়ে...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes
spot_imgspot_img