প্রকৃতির অপার সৌন্দর্য আর রয়্যাল বেঙ্গল টাইগারসহ নানা বন্যপ্রাণীর আবাসস্থল সুন্দরবন। তবে বনের জীববৈচিত্র্য শুধু স্থলভাগেই সীমাবদ্ধ নয়, পানির নিচেও রয়েছে সমৃদ্ধ এক জগৎ। সাম্প্রতিক এক গবেষণায় সুন্দরবনের জলভাগে বাংলাদেশের উপকূলীয় জলসীমার জন্য সম্পূর্ণ নতুন পাঁচ প্রজাতির মাছ ও দুই প্রজাতির চিংড়ির সন্ধান পেয়েছেন...