আধুনিক জীবনকে সহজ করতে তৈরি হয়েছে অসংখ্য কৃত্রিম রাসায়নিক। এর মধ্যে কিছু রাসায়নিক পরিবেশে সহজে ভাঙে না, বছরের পর বছর টিকে থাকে এবং পানি, খাদ্য ও দৈনন্দিন ব্যবহারের পণ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এ ধরনের রাসায়নিকের একটি বড় পরিবার হলো PFAS: Per-...