মাদারীপুরের ডাসার উপজেলায় আহত অবস্থায় একটি বিরল গ্রে ফিশ ঈগল উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করা হয় বলে জানান ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, জঙ্গলে পাখিটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে...