মাদারীপুরের ডাসারে আহত বিরল গ্রে ফিশ ঈগল উদ্ধার

মাদারীপুরের ডাসার উপজেলায় আহত অবস্থায় একটি বিরল গ্রে ফিশ ঈগল উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করা হয় বলে জানান ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, জঙ্গলে পাখিটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে পাখিটিকে উদ্ধার করেন। পাখিটির ডান ডানায় ক্ষত রয়েছে। এ কারণে এটি উড়তে পারছে না।

পরে পাখিটিকে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ক্ষতস্থানে ওষুধ ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। বর্তমানে বন বিভাগের খাঁচায় রেখে পাখিটিকে মাছ ও মাংস খেতে দেওয়া হচ্ছে।

বন বিভাগ জানায়, এ অঞ্চলে গ্রে ফিশ ঈগলের দেখা খুব একটা পাওয়া যায় না। পাখিটি সুস্থ হয়ে উড়তে পারলে তাকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পাখিটি জেলা প্রাণিসম্পদ কার্যালয় ও বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসার পর পাখিটি উড়তে সক্ষম হলে তাকে খুলনা বন বিভাগের প্রাণী সংরক্ষণ কার্যালয়ে পাঠানো হবে।

আরও পড়ুন

প্রকৃতির নীরব পরিচ্ছন্নতাকর্মী: কাকেরা কি চলে গেছে, নাকি হারিয়েছি আমরাই?

একসময় ভোরের শহর মানেই ছিল কাকের ডাক। ছাদের কার্নিশে, বৈদ্যুতিক তারে কিংবা বাড়ির পাশের ডাস্টবিনে দেখা মিলত তাদের। গ্রীষ্মের অলস দুপুরেও জানালার বাইরে থেকে...
জাতীয়
0
minutes

বন্দিদশা থেকে নতুন ঠিকানায় বেলুগা তিমি, তবু থামেনি মৃত্যুর মিছিল

কানাডার মেরিনল্যান্ড সামুদ্রিক পার্কের অগভীর পানিতে হাঁটু গেড়ে বসেছিলেন তত্ত্বাবধায়কেরা। তাঁদের কাছে একে একে এগিয়ে যাচ্ছিল বেলুগা তিমি টোফিনো। তাঁরা আদর করে হাত বুলিয়ে...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক বানরের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ দাবি

খোরশেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুরগুল গ্রামে আব্দুস সুবহান মিয়ার...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

ঝড়-বৃষ্টির মধ্যে ট্রেনের সেফটি নেটে আটকে পড়া ঘুঘু পাখিকে উদ্ধার

ঝুম বৃষ্টি, দমকা হাওয়া আর ঝড়ের তাণ্ডবের মধ্যে ছুটছিল ট্রেন। এরই মধ্যে একটি ঘুঘু পাখি পথ হারিয়ে ট্রেনের ইঞ্জিনের লুকিং গ্লাসের সামনের সেফটি নেটের...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img