বাংলাদেশে একসময় মূলত শীতকালীন পরিযায়ী পাখি হিসেবে দেখা মিলত খয়রা কাস্তেচরার। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের উত্তরাঞ্চল ও হাওর এলাকায় এই বিরল পাখির একাধিক প্রজনন কলোনির সন্ধান মিলেছে। এমনকি দেশের প্রকৃতিতে খয়রা কাস্তেচরার সফল প্রজননের প্রথম নিশ্চিত নথিও পাওয়া গেছে।
সম্প্রতি ‘জার্নাল অব দ্য বোম্বে ন্যাচারাল...