পরিযায়ী পাখির আবাসস্থল ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, শিকার ও পাচার বন্ধ এবং জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস।
শনিবার সকাল ১১টায় নগরের পদ্মা গার্ডেন-সংলগ্ন রাজশাহী আধুনিক পাঠাগারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম, বাংলাদেশ জীববৈচিত্র্য...