রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

পরিযায়ী পাখির আবাসস্থল ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, শিকার ও পাচার বন্ধ এবং জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস।

শনিবার সকাল ১১টায় নগরের পদ্মা গার্ডেন-সংলগ্ন রাজশাহী আধুনিক পাঠাগারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ আয়োজন করে।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপার রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোসা. সেলিনা বেগম, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহসভাপতি মো. মিজানুর রহমান, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম, দুঃস্থ মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. শামসুজ্জোহা সরকার এবং বাপার পবা উপজেলা শাখার সভাপতি মোসা. রহিমা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী চৌধুরী।

আয়োজকেরা জানান, পরিযায়ী পাখির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তাদের আবাসস্থল ও বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং নিরাপদ পরিযায়ন নিশ্চিত করাই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি পাখি শিকার ও পাচার বন্ধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভা শেষে পরিযায়ী পাখি সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে পদ্মার তীরবর্তী এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

সূত্র: BBCF

আরও পড়ুন

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্তের পর ব্যবস্থা: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ ঘটনায় যারা দায়ী থাকবেন,...
সারাদেশ
0
minutes

গারো পাহাড়ে আটকা ১৩৫ হাতি, করিডর চালুর পরিকল্পনা পরিবেশমন্ত্রীর

মেঘালয় থেকে আসা প্রায় ১৩০ থেকে ১৩৫টি বন্যহাতি সীমান্তের কাঁটাতারের বেড়ার কারণে নিজ দেশে ফিরতে পারছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

বাকৃবির গবেষণায় নতুন প্রযুক্তি: মিলবে পুষ্টিগুণসমৃদ্ধ ব্রয়লার মাংস

ব্রয়লার মুরগির উৎপাদনে অ্যান্টিবায়োটিক, কৃত্রিম মেডিসিন, ভিটামিন ও গ্রোথ প্রমোটরের ব্যবহার কমিয়ে উদ্ভিদভিত্তিক বিকল্প ব্যবহারের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

দুই দফা নোটিশের পর সুন্দরবনের ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নির্দেশ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর আগে দুই দফায় এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img