রাজধানীর বনশ্রী এলাকায় পথকুকুরকে খাবার দিতে গিয়ে সুমাইয়া রহমান নামে এক তরুণী মারধর ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে বনশ্রীর এফ ব্লকের ৮/৩ নম্বর সড়কের লালমিয়া গলিতে কুকুরকে খাবার দেওয়ার সময় প্রথমে একটি দোকানের লোকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।...