‘মরুভূমির ভূত’ নামে পরিচিত অত্যন্ত দুর্লভ ও লাজুক বন্য বিড়াল স্যান্ড ক্যাটের লিবিয়ায় উপস্থিতির প্রথম আনুষ্ঠানিক বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘ আট বছরের অনুসন্ধানের পর দেশটির সাহারা মরুভূমির ১৩টি স্থানে প্রাণীটির উপস্থিতি নিশ্চিত করেছেন গবেষকেরা।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে জার্নাল অব অ্যারিড এনভায়রনমেন্টস-এ প্রকাশিত এক গবেষণাপত্রে...