নাটোরের সিংড়ার চলনবিল এলাকায় ‘কিল্লা ঘর’ বানিয়ে পাখি শিকারের দায়ে তিন শিকারিকে এক দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে ৫০টির বেশি বক উদ্ধার করে বিলের জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে সিংড়া উপজেলার অগমুর্শান, বামিহাল, কাকিয়াসহ পূর্ব ভেংরী...