নদীমাতৃক বাংলাদেশ। এ দেশের সভ্যতা, সংস্কৃতি, কৃষি, অর্থনীতি ও জীববৈচিত্র্যের সঙ্গে নদীর সম্পর্ক হাজার বছরের। নদীর তীরে গড়ে উঠেছে জনপদ, নদীর পানিতে উর্বর হয়েছে কৃষিজমি, নদীর মাছ ও নৌপথকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেছে অসংখ্য মানুষ। অথচ যে নদীকে ঘিরে বাংলাদেশের জন্ম ও বিকাশ,...