শক্তিশালী ‘সুপার এল নিনো’র প্রভাবে আগামী ছয় মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে নতুন এক বিশ্লেষণে আশঙ্কা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে তীব্র গরমের কারণে ৬০০ জনের বেশি অতিরিক্ত মৃত্যুর প্রাক্কলন করা হয়েছে। তবে এই সংখ্যা বাস্তবে ঘটে...